শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

আমদানিতে অগ্রিম পরিশোধের সুযোগ দ্বিগুণ

আমদানির বিপরীতে অগ্রিম পরিশোধের সুযোগ দ্বিগুণ করলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণপত্র ছাড়াই চুক্তির বিপরীতে আমদানির ক্ষেত্রে পাঁচ হাজার ডলারের পরিবর্তে ১০ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করা যাবে। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। বর্তমানে রফতানিকারকরা ২৫ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করতে পারেন।

সংশ্লিষ্টরা জানান, এমন কিছু পণ্য রয়েছে জরুরি প্রয়োজনে যা ঋণপত্র ছাড়াই চুক্তির বিপরীতে আমদানি করতে হয়। অগ্রিম পরিশোধ ছাড়া এসব পণ্য দিতে রাজি হন না বিদেশি বিক্রেতারা। ২০১৪ সালের এক সার্কুলারের মাধ্যমে আমদানির বিপরীতে ৫ হাজার ডলার অগ্রিম পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল। দীর্ঘ এ সময়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়লেও আমদানিতে অগ্রিম পরিশোধের সুযোগ বাড়ানো হয়নি। ফলে কেস টু কেস ভিত্তিতে অনেক আমদানিকারক ৫ হাজার ডলারের বেশি অগ্রিম পরিশোধের সুযোগ চেয়ে আবেদন করছিলেন। এ প্রেক্ষাপটে অগ্রিম পরিশোধের সুবিধা বাড়ানো হলো।

রফতানির বিপরীতে বিভিন্ন পণ্য আমদানিতে অগ্রিম পরিশোধের প্রয়োজন হয়। রফতানির প্রয়োজনে সাধারণত তৈরি পোশাক শিল্পের এক্সেসরিজ আমদানিতে অগ্রিম পরিশোধ করতে হয়। এক্ষেত্রে ২৫ হাজার ডলার পর্যন্ত আগাম পরিশোধ করা যায়।

সম্পর্কিত খবর