বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
বগুড়ায় বীমা গ্রাহকদের ৪ কোটি ৩১ লাখ টাকার দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
সোমবার (৯ নভেম্বর) বগুড়ার টিএমএসএস কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ এনামুল হক, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং ইডি মো. মোকলেছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রকল্প ইনচার্জ মো. আফজাল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লিয়াকত আলী সিকদার।



