শিরোনাম
icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon রেইনউইক যজ্ঞেশ্বরের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ১০ কোটি দিয়ে ১৫ কোটি টাকা চেয়ারম্যানের আত্মসাত! icon ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫ জন icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন
down of head

জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান

আগামী বছরের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও নতুন পদ্ধতিতে রূপান্তরের সুবিধার্থে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে ‘দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯’-এর ১১এ ধারা এবং ‘দ্য স্ট্যাম্প ডিউটিজ অ্যাক্ট, ১৯৭৪’-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য সরকারি এ-চালান ব্যবস্থার ওয়েবসাইট www.achallan.gov.bd ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল তৈরি করতে হলে কাটিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। একই সঙ্গে দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।

আর বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করলে রসিদের মুদ্রিত কপি পলিসির সঙ্গে সংযুক্ত করতে হবে। এ-চালানের রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি বিমা পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর লিখতে হবে।

প্রজ্ঞাপনে বাল্ক বা একযোগে একাধিক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পক্ষে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাদের পক্ষে শুল্ক পরিশোধ করা হবে, তাদের প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে টিআইএন, জাতীয় পরিচয়পত্র নম্বর, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।

এনবিআর মনে করে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান ব্যবস্থা চালু হলে স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত ব্যয় কমবে। পাশাপাশি স্ট্যাম্প বিক্রি ও বিতরণে কমিশন বাবদ সরকারের ব্যয় সাশ্রয় হতে পারে ।

সম্পর্কিত খবর