শিরোনাম
icon ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫ জন icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫ জন

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, আটকদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে আটক করেছে।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর