শিরোনাম
icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর icon বিডি অটোকার্সের বোর্ড সভা ১২ নভেম্বর icon কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর icon ড্যাফোডিল কম্পিউটার্সের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রা নিরাপদে রাখতে মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব হিসাব মাত্র বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। তবে এই হিসাবে কোনো ধরনের সুদ প্রদান করবে না ।

সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সীমা এবং ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখা সাপেক্ষে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করতে পারবে মানি চেঞ্জাররা। তবে, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ‘ক্যাশ-ইন-ট্রানজিট’ (সিআইটি) বিমা সংরক্ষণ করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংক থেকে নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অথবা নিরাপত্তা প্রহরীসহ সুরক্ষিত পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে। দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্ট সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে অর্থ উত্তোলন করা যাবে। তবে উত্তোলনের পরিমাণ সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে কোনো ওভারড্রাফট বা ঋণসুবিধা প্রদান করা যাবে না।

এছাড়া এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স এবং তৃতীয় পক্ষের অনুকূলে লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ ও কার্যকর হবে আশা করছে সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর