শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

হাসপাতালে ভর্তি এ টি এম শামসুজ্জামান

অসুস্থ্য হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান। সমকাল অনলাইনকে হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন এটি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান।

সোমবার বিকেলে রুনি জামান বলেন, ‘দুদিন ধরেই উনার (এ টি এম শামসুজ্জামান) অবস্থা ভাল নেই। গ্যাসট্রিকের ঝামেলা ছাড়াও টয়লেটে বেশি সমস্যা হচ্ছিলো। অবস্থা বেগতিক দেখে সোমবার দুপুরে আবারও তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখন এখানেই তার চিকিৎসা চলছে।’

এর আগে ২৯ আগস্ট চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন এ টি এম শামসুজ্জামান। হাসপাতাল ছাড়ার তিনমাস পর আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

চিকিৎসকের বরাতে রুনি জামান আরো বলেন, সর্বশেষ চিকিৎসা শেষে যখন উনাকে বাসায় নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা ভেবেছিলেন পরিপাকতন্ত্রে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সেই সমস্যাগুলো একইভাবে ফিরে আসায় তারা একটু চিন্তিত। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অপারেশন হবে কিনা সেই সিদ্ধান্তও নিবেন বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

সম্পর্কিত খবর