শিরোনাম
icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
down of head

শুক্রবারেই মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’

গল্প ও নির্মাণে প্রশংসিত হলেও আপত্তিকর সংলাপের জন্য সেন্সর বোর্ডে আটকে যায় সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’। ফলে ২৯ নভেম্বর ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয় সংশয়। অবশেষে কেটে গেছে সে সংশয়। ছবিটির পরিচালক তানিম রহমান অংশু জানালেন, ‘সেন্সর ছাড়পত্র মিলেছে, ঘোষিত দিনই মুক্তি পাচ্ছে ন ডরাই।

‘ন ডরাই’ স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত ছবি। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল।

ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।

বৃহস্প্রতিবার ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করলেও কিছু সংলাপ নিয়ে আপত্তি জানান। এই আপত্তির জন্যই ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়নি।

সেন্সর পাওয়ার পর সমকাল অনলাইনকে তানিম রহমান অংশু বলেন, সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। তবে সেন্সর বোর্ড থেকে নীতিমালা অনুযায়ি আমাদের কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। যদিও কারেকশানগুলো খুব বেশি না, ছবির সৌন্দর্য যেন নষ্ট না হয় সেভাবেই আমরা দর্শকের সামনে ‘ন ডরাই’ উপস্থাপন করতে পারবো বলে আশা রাখছি।’

ছবিটির নায়ক শরিফুল রাজ বলেন, ছবিটি নিয়ে আমার প্রত্যাশা বেশ। কতটা পরিশ্রম করেছি সেটা দর্শক ছবিটি দেখার পর বোঝতে পারবেন। ছবিটি প্রশংসা নিয়ে নেন্সর পেয়েছে খবরটি পেয়ে আমারও ভালো লাগছে।

সেন্সর পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন ছবিটির নায়িকা সুনেরা বিনতে কামালও।

‘ন ডরাই’ শব্দের মানে হলো ভয় করি না। ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে, যা অন্য নারীদের উৎসাহিত করবে বলে মনে করছেন ছবি সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর