শিরোনাম
icon বে-লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ফাতেমা জহির icon ১৬ দিনে রেমিট্যান্স ২৪ হাজার ৩৫৩ কোটি টাকা icon ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান icon এডিবির সহায়তায় ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প icon ৩ বছর পর ভুল স্বীকার করল আইডিআরএ! icon সংসদ সদস্য পদ ছাড়লেন ওসমান ফারুক icon জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon রিং সাইনে কোম্পানি সচিব নিয়োগ icon ১৮ কোম্পানির বুধবার লেনদেন চালু icon লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা icon বিজনেস কনফারেন্স ও পুরস্কার বিতরণ মার্কেন্টাইল লাইফের icon ব্যাংক এশিয়ায় ভারপ্রাপ্ত কোম্পানি সচিবকে স্থায়ী নিয়োগ icon সূচকের উত্থানে লেনদেন ৯৩৯ কোটি টাকা icon অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৪৭৩ কোটি টাকার icon অবরুদ্ধ চেয়ারম্যান, চেয়ারের পেছনে লুকালেন সিইও! icon স্থগিত মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর icon লভ্যাংশ দেবে না ইনটেক icon লভ্যাংশ দেবে না মেট্রো স্পিনিং icon ইউরোপের বাজারে রেনাটার ওষুধ বাজারজাত শুরু icon সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা মনজুরুল আলম icon ২৬ কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা icon সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন
down of head

১৬ দিনে রেমিট্যান্স ২৪ হাজার ৩৫৩ কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৪ হাজার ৩৫৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার প্রবাসী আয় এসেছে ১০ কোটি ১০ লাখ ডলার বা এক হাজার ২৫২ কোটি ৪০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩৪৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৪০ শতাংশ।

সম্পর্কিত খবর