১৮ কোম্পানির বুধবার লেনদেন চালু
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির বুধবার শেয়ার লেনদেন চালু হবে। কোম্পানিগুলো হলো- কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, সিঙ্গার বাংলাদেশ, শমরিতা হাসপাতাল, রংপুর ফাউন্ড্রি, রহিম টেক্সটাইল মিলস্ পিএলসি, মুন্নু ফেব্রিক্স, এমজেএল বাংলাদেশ পিএলসি, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, ক্রাউন সিমেন্ট পিএলসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি, বাংলাদেশ অটোকারস (বিডি অটোকারস), বিবিএস ক্যাবলস পিএলসি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ পিএলসি, আজিজ পাইপস, এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (এএমসিএল (প্রাণ)), এডিএন টেলিকম, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ মঙ্গলবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে কোম্পানি ১৮টি। আগামীকাল বুধবার এ কোম্পানি ১৮টির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।



