এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এম. এইচ. গালিবকে কোম্পানি সচিবের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হয়েছে।



