শিরোনাম
icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন icon এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল icon অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে icon বিমা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর icon ডেঙ্গুতে আরও ৩ মৃ*ত্যু, ভর্তি ১,৫৯৮ icon হামের উপসর্গে ৪ মৃত্যু, হাসপাতালে ১,৬৮২ icon অক্টোবরে এলটিইউ ভ্যাটের প্রবৃদ্ধি icon এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ icon জোনাল সম্মেলন করেছে সন্ধানী লাইফ icon প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব নিয়োগ icon মিশ্র সূচকে লেনদেন ৭৯৮ কোটি টাকা icon ফরিদপুর ও খুলনায় সন্ধানী লাইফের সম্মেলন icon বগুড়ায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন icon জলবায়ু ঝুঁকি মোকাবিলায় হবে ভবিষ্যতের বীমা: আইডিআরএ চেয়ারম্যান icon ঢাকায় তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার মেলা icon নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন icon মিশ্র সূচকে ২ ঘণ্টায় লেনদেন ৩৫৫ কোটি icon শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত icon ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক icon যমুনা পাড়ের ১ লাখ মানুষ বন্যা বিমার আওতায় : আইডিআরএ icon ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার icon বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষণা icon এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
down of head

অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে

কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সার্ভার জটিলতা এবং অতিরিক্ত ব্যবহারকারীর চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমানের সই করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভার জটিলতার সৃষ্টি হয়। এতে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর মেয়াদের রিটার্ন দাখিল করতে গিয়ে বিঘ্নের মুখে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ছাড়াই দাখিলের এই সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সম্পর্কিত খবর