বগুড়ায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বর্ষ সমাপনী-২০২৬ সফল করার লক্ষ্যে ব্র্যাক লার্নিং সেন্টারে বগুড়া জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৪ নভেম্বর সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নিমাই কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।
অনুষ্ঠানে বগুড়া জোনের সকল জিএম, ডিজিএম, এজিএমসহ শতাধিক সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।



