শিরোনাম
icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন icon এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল icon অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে icon বিমা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর icon ডেঙ্গুতে আরও ৩ মৃ*ত্যু, ভর্তি ১,৫৯৮ icon হামের উপসর্গে ৪ মৃত্যু, হাসপাতালে ১,৬৮২ icon অক্টোবরে এলটিইউ ভ্যাটের প্রবৃদ্ধি icon এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ icon জোনাল সম্মেলন করেছে সন্ধানী লাইফ icon প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব নিয়োগ icon মিশ্র সূচকে লেনদেন ৭৯৮ কোটি টাকা icon ফরিদপুর ও খুলনায় সন্ধানী লাইফের সম্মেলন icon বগুড়ায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন icon জলবায়ু ঝুঁকি মোকাবিলায় হবে ভবিষ্যতের বীমা: আইডিআরএ চেয়ারম্যান icon ঢাকায় তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার মেলা icon নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন icon মিশ্র সূচকে ২ ঘণ্টায় লেনদেন ৩৫৫ কোটি icon শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত icon ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক icon যমুনা পাড়ের ১ লাখ মানুষ বন্যা বিমার আওতায় : আইডিআরএ icon ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার icon বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষণা icon এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
down of head

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় হবে ভবিষ্যতের বীমা: আইডিআরএ চেয়ারম্যান

ভবিষ্যতে বীমা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠবে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলার বীমা। বন্যা, খরা ও তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দেশে নতুন ধরনের বীমা পণ্য চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্যারামেট্রিক বীমার পণ্য নকশা, ক্ষতি নির্ধারণের সূচক এবং তথ্যের উৎসের ক্ষেত্রে অভিন্ন মানদণ্ড তৈরি করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘ভবিষ্যতের বীমা হচ্ছে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি বীমা। এ বিবেচনায় বিশ্বে সফলভাবে ব্যবহৃত বিভিন্ন ধরনের বীমা পণ্য বাংলাদেশেও চালুর চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সরকার এ নিয়ে কাজ করছে। এর মধ্যে প্যারামেট্রিক বীমা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’

তিনি বলেন, যমুনা সাসটেইনেবল রিভার প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের সহায়তায় তিন বছর মেয়াদি প্যারামেট্রিক বন্যা বীমার একটি পরীক্ষামূলক কার্যক্রম চলছে। প্রকল্পটির এক বছরের বেশি সময় পার হয়েছে। এরই মধ্যে কার্যক্রমটি থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও শিক্ষা পাওয়া যাচ্ছে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, কোনো পরীক্ষামূলক প্রকল্প সফল হলে তার অভিজ্ঞতা ও পণ্য নকশা ধরে রাখা জরুরি। বিশ্বব্যাংকের সহায়তা শেষ হয়ে গেলেও যেন এ উদ্যোগ হারিয়ে না যায়, সে জন্য আইডিআরএ প্যারামেট্রিক বন্যা বীমার পণ্য নকশা, দুর্যোগের ক্ষতি নির্ধারণের সূচক বা ট্রিগার এবং তথ্যের উৎসের মান নির্ধারণ করবে। এতে ভবিষ্যতে একই ধরনের বীমা চালুর ক্ষেত্রে অভিন্ন কাঠামো অনুসরণ করা সম্ভব হবে।

তিনি বলেন, প্যারামেট্রিক বীমায় দুর্যোগের পূর্বনির্ধারিত বৈশিষ্ট্য বা নির্দিষ্ট সূচককে ভিত্তি করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকে। বন্যার ক্ষেত্রে পানির উচ্চতা বা সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে ক্ষতিপূরণের বিষয়টি নির্ধারিত হতে পারে। যমুনা প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে।

আইডিআরএর পরিকল্পনা অনুযায়ী, পণ্য নকশা, ট্রিগার ও তথ্যের উৎসের মান নির্ধারণ করা হলে বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলো সহজেই এ ধরনের পণ্য বাজারে আনতে পারবে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি তহবিলের আওতায়ও এ বীমা কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে।

চেয়ারম্যান জানান, নতুন ধরনের বীমা পণ্য উদ্ভাবন ও পরীক্ষার জন্য আইডিআরএ একটি রেগুলেটরি স্যান্ডবক্স তৈরি করেছে। এর আওতায় প্যারামেট্রিক হিট বা তাপপ্রবাহ বীমাসহ জলবায়ু ও দুর্যোগসংক্রান্ত বিভিন্ন নতুন পণ্য পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে পণ্যের সুবিধা-অসুবিধা যাচাই করে প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ করা হবে। এরপর বাজারে চালুর উপযোগী পণ্যগুলো বাজারে আনার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আইডিআরএ এত দিন মূলত নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে বেশি গুরুত্ব দিয়েছে। এখন বীমা খাতের উন্নয়ন অংশেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। নতুন পণ্য উদ্ভাবন, পণ্য উন্নয়ন ও মান নির্ধারণের পাশাপাশি দেশের জন্য প্রয়োজনীয় নতুন বীমা খাত তৈরি করাও তাদের লক্ষ্য।

গণমাধ্যমকে এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, নতুন বীমা পণ্য সম্পর্কে মানুষকে জানানো, তথ্য প্রচার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন করার মাধ্যমে গণমাধ্যম এ খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এ ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে প্যারামেট্রিক তাপপ্রবাহ বীমাসহ নতুন নতুন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হবে।

কর্মশালার সঞ্চালক বলেন, প্যারামেট্রিক বীমা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে ভবিষ্যতেও বিভিন্ন সেমিনার, কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে এ বিষয়ে প্রশ্ন ও মতামত নেওয়া হয়।

সম্পর্কিত খবর