শিরোনাম
icon বে-লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ফাতেমা জহির icon ১৬ দিনে রেমিট্যান্স ২৪ হাজার ৩৫৩ কোটি টাকা icon ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান icon এডিবির সহায়তায় ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প icon ৩ বছর পর ভুল স্বীকার করল আইডিআরএ! icon সংসদ সদস্য পদ ছাড়লেন ওসমান ফারুক icon জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon রিং সাইনে কোম্পানি সচিব নিয়োগ icon ১৮ কোম্পানির বুধবার লেনদেন চালু icon লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা icon বিজনেস কনফারেন্স ও পুরস্কার বিতরণ মার্কেন্টাইল লাইফের icon ব্যাংক এশিয়ায় ভারপ্রাপ্ত কোম্পানি সচিবকে স্থায়ী নিয়োগ icon সূচকের উত্থানে লেনদেন ৯৩৯ কোটি টাকা icon অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৪৭৩ কোটি টাকার icon অবরুদ্ধ চেয়ারম্যান, চেয়ারের পেছনে লুকালেন সিইও! icon স্থগিত মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর icon লভ্যাংশ দেবে না ইনটেক icon লভ্যাংশ দেবে না মেট্রো স্পিনিং icon ইউরোপের বাজারে রেনাটার ওষুধ বাজারজাত শুরু icon সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা মনজুরুল আলম icon ২৬ কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা icon সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন
down of head

প্রত্যাহার হলো একাডেমি অব লার্নিংয়ের নিষেধাজ্ঞা
৩ বছর পর ভুল স্বীকার করল আইডিআরএ!

অনিয়ম ও বেআইনী কার্যক্রমের অভিযোগ তুলে বীমা এজেন্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘একাডেমি অব লার্নিং লিমিটেড’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে দীর্ঘ তিন বছর পর খোদ নিয়ন্ত্রণ সংস্থাই স্বীকার করল যে, তাদের সেই সিদ্ধান্তটি ছিল ত্রুটিপূর্ণ।

আইডিআরএ নিজেদের ‘কার্যপদ্ধতিগত ত্রুটি’ স্বীকার করে একটি চিঠি জারি করে। ১৬ নভেম্বর ওই চিঠির মাধ্যমে একাডেমি অব লার্নিং-এর ওপর থেকে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় এবং প্রতিষ্ঠানটিকে পুনরায় প্রশিক্ষণ কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়।

এদিকে আইডিআরএ-র ‘কার্যপদ্ধতিগত ত্রুটি’ ও সার্বিক বিষয়ে বক্তব্য জানতে পরিচালক (প্রশাসন) মো. বদিউজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। এছাড়া বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থার জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমানও কোনো প্রকার তথ্য দিতে অস্বীকার করেন।

 আইডিআরএ-র এই তথ্য লুকোচুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, নিয়ন্ত্রক সংস্থার এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরবর্তীতে নিজেদের ভুল স্বীকারের মতো স্পর্শকাতর বিষয়ে গণমাধ্যমকে তথ্য না দেওয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী। তিন বছর ধরে একটি প্রতিষ্ঠান বন্ধ রেখে এখন শুধু ‘কার্যপদ্ধতিগত ত্রুটি’র কথা বলে দায় এড়ানো যায় না। এর পেছনে কোনো দায়িত্বশীল কর্মকর্তার গাফিলতি বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো বিষয় ছিল কি না, তা স্পষ্ট করা উচিত। পাশাপাশি তথ্য গোপন করার এই প্রবণতা বীমা খাতের প্রতি সাধারণ মানুষ ও অংশীজনদের আস্থা আরও সংকটে ফেলবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার আইডিআরএ’র প্রশাসন-২ শাখার পরিচালক (প্রশাসন) মো. বদিউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ২০২৩ সালের ১ আগস্ট এক চিঠির মাধ্যমে একাডেমি অব লার্নিংয়ের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আইডিআরএ। তবে সাম্প্রতিক পুনঃপর্যালোচনায় দেখা যায়, পূর্বের সেই নিষেধাজ্ঞার নির্দেশনা জারির ক্ষেত্রে ‘কার্যপদ্ধতিগত ত্রুটি’ ছিল। মূলত এই প্রক্রিয়াগত ত্রুটি ধরা পড়ায় আগের নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি একটি শর্তও স্পষ্ট করেছে নিয়ন্ত্রক সংস্থা। আদেশে জানানো হয়, পূর্বের আদেশ বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির বিষয়ে ভবিষ্যতে যেকোনো আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আইডিআরএ-এর অধিকার বহাল থাকবে।

‘ভিত্তিহীন অভিযোগ তুলে একাডেমি অব লার্নিংয়ের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করেছিল আইডিআরএ’— এমন কড়া অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুলতান উল আবেদীন মোল্লা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাদের প্রতি চরম অন্যায় ও অবিচার করা হয়েছিল। ২০২৩ সালের ৩১ জুলাই আইডিআরএ একটি শুনানিতে আমাদের ডেকে কিছু মিথ্যা অভিযোগ নিয়ে আলোচনা করে এবং এর পরদিনই ১ আগস্ট কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ছাড়াই একাডেমির প্রশিক্ষণ বন্ধ রাখার নির্দেশনা দেয়। অথচ বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ দীর্ঘ দিনেও কোনো তদন্ত প্রতিবেদন দেয়নি, যা আমাদের বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে ফেলেছিল। এ বিষয়ে আইডিআরএর কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।

সম্পর্কিত খবর