শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জামানতবিহীন ঋণের সুযোগ বাড়াতে ‘ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিম’ পুনরায় চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ই-ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকরা। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস এবং গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এ ঋণের সুবিধা পাবেন। এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ কর্মসূচি কার্যকর থাকবে।

এর আগে গত ১২ নভেম্বর প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

এ কর্মসূচিতে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর।

কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

এ কর্মসূচিতে গ্রাম ও শহরের পাড়া-মহল্লাভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন কৃষক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশা ও ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি এবং প্লাম্বার।

এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকরাও ঋণের জন্য বিবেচিত হবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্য ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা এ সুবিধা পাবেন। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও থাকছেন এ তালিকায়।

প্রচলিত ব্যবসার পাশাপাশি ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প, খাদ্যপণ্য তৈরি এবং উদ্ভাবনী উদ্যোগে যুক্ত ব্যক্তিরাও ঋণ নিতে পারবেন। আয়বর্ধক কাজে নিয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের জন্যও এ সুবিধা রাখা হয়েছে।

কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য তাদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকার কারণে কোনো প্রান্তিক বা ভূমিহীন কৃষক যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।ব্যাংক সেবা নিন

পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বিতরণ করা ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ করতে হবে। নারী উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।

এ ছাড়া নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও এ কর্মসূচির আওতায় আসবেন।

উপকূলীয়, চর ও হাওর অঞ্চলের স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্যও ঋণের সুযোগ রাখা হয়েছে।

শিক্ষার্থীদের জন্যও বিশেষ ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার খরচ মেটানো এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে।

নীতিমালা অনুযায়ী, একজন ব্যক্তি বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা। এ জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।ব্যাংক সেবা নিন

ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে এ ধরনের হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। ঋণ অনুমোদনের পর অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে।

৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত প্রয়োজন হবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে ব্যাংক। পাশাপাশি ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য প্রয়োজনীয় গ্যারান্টি ফি ব্যাংককেই নিজস্ব অর্থায়নে পরিশোধ করতে হবে।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

পুনঃঅর্থায়ন তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ সংগ্রহ করে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। তবে তাদের মুনাফার হারও সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়ার সুযোগ থাকবে। গ্রাহকের সুবিধা অনুযায়ী ব্যাংক মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তি নির্ধারণ করতে পারবে। তবে গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতি তিন মাস অন্তর আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না।

ব্যাংকের শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও ঋণ বিতরণ ও আদায় করা যাবে।ব্যাংক সেবা নিন

এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ এবং আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে ঋণ বা বিনিয়োগ প্রক্রিয়াকরণ ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

ঋণের অর্থ নির্ধারিত আয়বর্ধক কাজে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস অন্তর প্রতিবেদন তৈরি করতে হবে। পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে এসব প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

সম্পর্কিত খবর