শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী

জিনান মাহমুদ:

আর্থিক দুরবস্থা, তীব্র তারল্য সংকট এবং মারাত্মক সুশাসনের ঘাটতি নিয়ে গভীর অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির নানা অনিয়ম, অসম্পূর্ণ তথ্য প্রকাশ এবং তড়িঘড়ি করে স্থাবর সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত এখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কঠোর নজরদারিতে রয়েছে। অসম্পূর্ণ তথ্য প্রকাশ এবং করপোরেট সুশাসনের ঘাটতির আশঙ্কায় ‘লেনদেন’ যাচাই করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে কমিশন।

শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বিমা খাতের প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ এখন গ্রাহকদের জমে থাকা বিপুল পরিমাণ বিমা দাবি মেটানোর টাকা যোগাতে স্থাবর সম্পত্তি বিক্রির মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর আফতাবনগরে ৮ দশমিক ৫৪ কাঠা জমি প্রতি কাঠা ১ কোটি ৭০ লাখ টাকা দরে মোট ১৪ কোটি ৫২ লাখ টাকায় বিক্রির যে সিদ্ধান্ত প্রগ্রেসিভ লাইফ নিয়েছিল- তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএসইসি। আইডিআরএর অনুমোদন নিয়ে জমিটি বিক্রির পরিকল্পনা থাকলেও, স্টক এক্সচেঞ্জে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) জমির ক্রেতার পরিচয় এবং লেনদেনের গুরুত্বপূর্ণ শর্তাবলি সম্পূর্ণ গোপন রাখা হয়। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) লেনদেনটি খতিয়ে দেখার জন্য পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। এরমধ্যে রয়েছে— ক্রেতার প্রকৃত পরিচয় শনাক্তকরণ, এই লেনদেনে কোনো স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে কি না তা যাচাই করা, কোম্পানির মোট স্থাবর সম্পদের তুলনায় এই জমির অনুপাত নির্ধারণ, গত এক বছরে অন্য কোনো সম্পদ বিক্রির হিসাব মেলানো এবং সাম্প্রতিক সময়ে উদ্যোক্তা, পরিচালক বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো শেয়ার বিক্রির ঘটনা ঘটেছিল কি না তা খতিয়ে দেখা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোটি ৬৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই বিমা কোম্পানি দীর্ঘদিন ধরেই গ্রাহকদের পাওনা পরিশোধে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। আইডিআরএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটির কাছে গ্রাহকদের মোট বিমা দাবির পাহাড় জমে দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৯০ লাখ টাকায়। তবে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রাহক দাবীর পরিমান ৩০০ কোটি টাকার উপরে। লুটপাটের মতো- এখানেও গ্রাহক দাবীর প্রকৃত তথ্য গোপন করেছে বীমা কোম্পানীটি।  এর বিপরীতে কোম্পানিটি মাত্র ১০ কোটি ৬৭ লাখ টাকা বা মোটে ৬ দশমিক ২৮ শতাংশ দাবি পরিশোধ করতে সক্ষম হয়েছে। ফলে বিশাল অংকের ১৫৯ কোটি ২৩ লাখ টাকা বা ৯৩ দশমিক ৭২ শতাংশ বিমা দাবিই এখনও অপরিশোধিত অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন হাজার হাজার সাধারণ বিমা গ্রাহক।

এর আগে ঢাকা ও মৌলভীবাজারের বিভিন্ন লাভজনক ও বাণিজ্যিক এলাকায় সম্পত্তি বিক্রির জন্য একাধিকবার দরপত্র আহ্বান করা হয়েছিল। এসব সম্পত্তির তালিকায় রয়েছে রাজধানীর কাকরাইলের নাভানা রহিম আর্ডেন্টে অবস্থিত ফ্ল্যাট ও পার্কিং স্পেস, বিজয়নগরের ইস্টার্ন আরজু কমপ্লেক্সের বিভিন্ন ফ্লোরের কক্ষ, আফতাবনগরে আরও ১৪ দশমিক ০৯ শতাংশ জমি এবং মৌলভীবাজারে ৩০ দশমিক ৯৫ শতাংশ জমি। একে একে স্থাবর সম্পত্তি বিক্রি করে কোম্পানির তহবিল শূন্য করার এমন চেষ্টায় পুঁজিবাজারে বড় ধরনের বিনিয়োগকারী হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

আর্থিক এই চরম বিশৃঙ্খলার পাশাপাশি তালিকাভুক্তির আইনি বিধিমালা লঙ্ঘন এবং নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রগ্রেসিভ লাইফ। কোম্পানিটির সর্বশেষ ২০২০-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের বর্তমান বাস্তব আর্থিক অবস্থা সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা পাচ্ছেন না। যা পুঁজিবাজারের প্রচলিত নিয়মের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন খাত সংশ্লিষ্টতা।

সার্বিক অনিয়ম, আর্থিক দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ায় এবার নড়েচড়ে বসেছে আইডিআরএ ও বিএসইসি। সাধারণ বিনিয়োগকারী ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানটির প্রথম বর্ষের নতুন ব্যবসা গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইসঙ্গে সম্পত্তি বিক্রি নিয়েও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে বিএসইসি।

এ বিষয় প্রগ্রেসিভ লাইফের সিইও সাইদুল আমিন অর্থবাংলাকে জানান, প্রথম বর্ষের ব্যবসার উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে আইডআরএর সঙ্গে যোগাযোগ করছেন। তবে বিএসইসির কোন নির্দেশনা পায়নি প্রগ্রেসিভ।

সম্পর্কিত খবর