শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলটেবিল বৈঠক
বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে ‘টুয়ার্ডস আ স্ট্রংগার অ্যান্ড সাসটেইনেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বীমা খাতের সুশাসন প্রতিষ্ঠা, পলিসিহোল্ডারদের তহবিল সুরক্ষা এবং দক্ষ জনবল নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় বীমা ব্যক্তিত্ব ও গবেষকরা খাতের নানা সংকট ও উত্তরণের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

গোলটেবিল বৈঠকে বীমা খাতের হাজার হাজার কোটি টাকার তহবিল সুরক্ষায় যোগ্য ও অ্যাক্রেডিটেড প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের কোনো বিকল্প নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন। তিনি বলেন, শীর্ষস্থানীয় কোম্পানি এবং বাকিদের মধ্যে মূল পার্থক্য কেবল একটি পজিশনেই—আর তা হলো দক্ষ ও অ্যাক্রেডিটেড সিএফও। ছোটখাটো কোম্পানিগুলো টাকা বাঁচানোর মানসিকতা দেখালেও আদতে এটি ‘পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ’ বা তুচ্ছ বিষয়ে কিপটায়েমি করে বড় ক্ষতি ডেকে আনার শামিল। কোম্পানিগুলোর উচিত অবিলম্বে দক্ষ ও অ্যাক্রেডিটেড সিএফও নিয়োগে বিনিয়োগ করা, যার মাধ্যমে রাতারাতি দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গভর্নেন্স রিভিউ বা নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে অংশ নেয়া অনেক সিএফও’র পেশাগত মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আইডিআরএ চেয়ারম্যান আরও বলেন, মৌলিক প্রশ্নগুলোর সঠিক উত্তর না দিতে পারা এবং ‘মূলধন’ ও ‘বিনিয়োগ’ এর পার্থক্য গুলিয়ে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়ন্ত্রক সংস্থাকে ‘বুলডোজ’ বা জোর খাটিয়ে দমিয়ে রাখার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি স্পষ্ট করেন যে, কোম্পানিগুলোকে যেকোনো মূল্যে অ্যাক্রেডিটেড ফিন্যান্সিয়াল প্রফেশনাল দিয়ে সিএফও পদগুলো পূরণ করতেই হবে।

অন্যদিকে, আইডিআরএ চেয়ারম্যানের এই কড়া অবস্থানের বিপরীতে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাঈদ আহমেদ। তিনি প্রশ্ন রেখে বলেন, ডিসেম্বরের পর সিএফও নিয়োগ বাধ্যতামূলক করলে দেশের ৮২টি বীমা কোম্পানি একসঙ্গে কোথায় ৮২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) পাবে? হুট করে যেকোনো কড়া সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে অভিজ্ঞ ও দীর্ঘদিন ধরে খাত পরিচালনা করা ব্যক্তিদের অবমূল্যায়ন না করার পক্ষে মত দেন তিনি। উদ্যোক্তা ও স্টেকহোল্ডারদের আস্থায় নিয়ে এবং তাদের সাথে আলোচনা করেই যেকোনো নীতিমালা প্রণয়নের তাগিদ দেন বিআইএ প্রেসিডেন্ট।

গোলটেবিল বৈঠকে অন্যান্য বিশিষ্ট আলোচকরাও বীমা খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। গ্লোবাল ইন্স্যুরেন্সের সাবেক সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হক বীমার পেনিট্রেশন রেট বৃদ্ধি এবং প্রিমিয়াম আয়ের অন্তত ১ শতাংশ ট্রেনিং ও স্পেশালাইজেশনের জন্য ব্যয় করার প্রস্তাব দেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাসিনা শেখ বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী ও টপার শিক্ষার্থীদের সরাসরি ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে কর্পোরেট অঙ্গনে যুক্ত করার আহ্বান জানান।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তহবিল তছরুপকারী ও সক্ষমতা হারানো কোম্পানিগুলোর লাইসেন্স দীর্ঘমেয়াদে বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন।

বিআইএ’র সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দীন আহমেদ পাভেল অর্থনীতির তুলনায় বীমা কোম্পানির অতিরিক্ত সংখ্যা এবং রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়ার বিষয়টি তুলে ধরেন।

বিআইএফ’র সেক্রেটারি জেনারেল শফিক শামীম প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুত দাবি পরিশোধের ওপর জোর দেন।

এতে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লা ‘ইনক্লুসিভ ইন্স্যুরেন্স’ বা অন্তর্ভুক্তিমূলক বীমার পরিধি বাড়ানোর তাগিদ দেন।

এছাড়া ইন্স্যুরেন্স নিউজ বিডি’র সম্পাদক মোস্তাফিজুর রহমান টুংকু অতীতে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত ও নীতিমালার সঠিক বাস্তবায়নের দাবি জানান।

সম্পর্কিত খবর