শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং এক ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে হবে এই বৈঠক।

গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি গুরুত্ব পাবে। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি এই প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন। সপ্তাহের শুরুর দিকে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, “আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।”

গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠককে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টের সরকারি দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।”

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণ চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় এই বৈঠকটি হবে।

ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই বৈঠকে ইরান নিয়ে আলোচনা হতে পারে, তবে ইউক্রেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

মার্কিন বার্তাসংস্থা এপি এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পর কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবারের ব্রিফিংয়ে অলিভিয়া ওয়েলস জানান, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন—২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চীন সফর শেষ করবেন যুক্তরাষ্ট্র, গণচীন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে আয়োজিত একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে।”

অলিভিয়া আরও বলেন, সফরের অংশ হিসেবে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিপাইনে আসিয়ান (আসিয়ানভুক্ত দেশগুলোর জোট) শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।

“এই সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেবে”, শুক্রবারের ব্রিফিংয়ে বলেছেন অলিভিয়া ওয়েলস।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি গত ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো এখন বড় ধরনের কোনো নিয়মনীতির আওতামুক্ত হয়ে পড়েছে। তাছাড়া চুক্তির এই মেয়াদোত্তীর্ণ অবস্থা কার্যত এমন একটি অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার সমাপ্তি ঘটিয়েছে, যা এক সময় স্নায়ুযুদ্ধ অবসানে সহযোগিতা করেছিল।

জাতিসংঘ উভয় পক্ষকে অবিলম্বে একটি নতুন কাঠামোয় ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি বর্তমান চুক্তির পরিবর্তে একটি উন্নত চুক্তি করতে চান, যার অন্তর্ভুক্ত থাকবে চীন। কারণ ট্রাম্পের মতে, বেইজিং বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।

সূত্র : রয়টার্স, বিবিসি

সম্পর্কিত খবর