শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বীমা দাবি পরিশোধে ৪১৩ কোটি টাকা অনুমোদন

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর নবগঠিত পরিচালনা পর্ষদের (২৬৭ তম পর্ষদ) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর তোপখানা এলাকার ফারইস্ট টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবগঠিত পর্ষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মনোনীত নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা কোম্পানির সার্বিক চিত্র তুলে ধরেন। বীমা গ্রাহকের দাবি পরিশোধের জন্য কোম্পানির অনুকূলে ৪১৩ কোটি টাকার তহবিল অনুমোদন দেয়া হয়। এছাড়া অডিট কমিটি, এনআরসি, ইসি ও অন্যান্য কমিটি গঠনসহ কোম্পানির বিভিন্ন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে পরিচালক ও ট্রাস্টি সদস্য মনোনয়ন দেয়া হয়। পর্ষদ পর্যায়ক্রমে কোম্পানির অন্যান্য স্থায়ী সম্পদ সমূহ নগদায়নের মাধ্যমে বিনিয়োগ ও বীমা-দাবী পরিশোধের ব্যাপারে নেয়া হয়েছে।

চেয়ারম্যান শেখ কবির দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানিটি অচিরেই গ্রাহক এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব সমুন্নত রাখবে বলে এসময় আশা প্রকাশ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, ড. মো. ইব্রাহীম হোসেন খান, শেখ মামুন খালেদ-পিএইচডি, জহুরুল ইসলাম চৌধুরী, মো. হেলাল মিয়া, ড. মো. রফিকুল ইসলাম, ড. লাফিফা জামাল, মোহাম্মাদ আলী নওয়াজ,মোহাম্মাদ মাসুম মিয়া, আরিফ খান-সিএফএ,এফসিএমএ, মোস্তফা জামানুল বাহার, মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএ, ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ আলমগীর কবির এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি (সিসি) এস. এম. নূরে আলম।

 

সম্পর্কিত খবর