শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রুশ আগ্রাসন ঠেকাতে বরিসের ছয় পরিকল্পনা

ইউক্রেনে রুশ আগ্রাসন ব্যর্থ করে দিতে বিশ্বনেতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ লক্ষ্যে ছয়টি পরিকল্পনার বিষয়ে উল্লেখ করেছেন তিনি। খবর বিবিসি।

খবরে বলা হয়, আগামীকাল সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বরিসের। আশা করা হচ্ছে, ওই বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার পরিকল্পনাগুলোর ব্যাপারে বলবেন।

যে ছয় পরিকল্পনা বরিস জনসন সাজিয়েছেন সেগুলোতে তিনি মনে করেন; বিশ্ব নেতাদের উচিৎ ইউক্রেনের জন্য একটি আন্তর্জাতিক মানবিক জোট সংগঠিত করা। এছাড়া নিজের আত্মরক্ষার জন্য দেশটি যেভাবে প্রচেষ্টা চালাচ্ছে তাতে সমর্থন দেয়া; রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো; ইউক্রেনে আগ্রাসনকে রাশিয়া যেভাবে স্বাভাবিক করে তুলছে তা প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেয়া; অবশ্যই যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথ অনুসরণ করা, তবে এ ক্ষেত্রে ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণ থাকতে হবে; ন্যাটো দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিস্থাপকতা জোরদারের কাজ দ্রুত শুরু করা।

আগামীকাল ট্রুডো ও রুটের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার ইউরোপের চার দেশের জোট ভি-ফোর গ্রুপের বৈঠকে অংশ নেবেন বরিস জনসন। বৈঠকে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতারা অংশ নেবেন। এ বৈঠককে সামনে রেখেই ছয় পদক্ষেপের প্রস্তাব দেন বরিস।

এসব নেতাদের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, পুতিনকে অবশ্যই ব্যর্থ হতে হবে। ইউক্রেনে রুশ আগ্রাসন ব্যর্থ হিসেবেই দেখা উচিত বলে মনে করেন তিনি।

 

 

 

সম্পর্কিত খবর