শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সৌদি আরব যেতে পিসিআর সনদের দরকার নেই, লাগবে বীমা

সৌদি আরবে যেতে এখন থেকে নভেল করোনাভাইরাসের পলিমারেজ চেইন রি–অ্যাকশন (পিসিআর) পরীক্ষার সনদ দেখাতে হবে না। থাকতে হবে না কোয়ারেন্টিনেও, শুধু বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে। আজ রোববার এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

খবরে বলা হয়, সামাজিক দূরত্ব অনুসরণ, মাস্ক পরিধানসহ সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। তবে, প্রধান দুই পবিত্র মসজিদসহ ও রাষ্ট্রের সমস্ত উপাসনালয়ে এ নিয়ম জারি থাকবে। খোলা স্থানে না পরলেও চলবে, তবে অফিস-আদালতসহ অভ্যন্তরীণ কর্মসংস্থানগুলোতে মাস্ক পরা আবশ্যক। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত এ সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর করার কথা বলা হয়েছে।

সৌদি গেজেট আরো জানায়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নতুন সিদ্ধান্তে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আসতে এখন থেকে করোনার পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে না। বাদ দেয়া হয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতাও। তবে, একটি স্বাস্থ্যবীমার ব্যাপারে উল্লেখ করেছে মন্ত্রণালয়। এর আওতায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ভার বহনে স্বাস্থ্যবীমাটি প্রয়োজন হবে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে চলতি বছর মধ্য জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মরিশাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সিসিলিস, ইউনাইটেড রিপাবলিক অব কমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া, আফগানিস্তান থেকে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি সরকার। সেটিও তুলে নেয়া হয়েছে। যাত্রীরা এখন সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন।

এ ছাড়া, টিকাদানের জাতীয় পরিকল্পনার বাস্তবায়ন অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বুস্টার ডোজ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম। গণপরিবহনের জন্য তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যের অবস্থা যাচাই করার পদ্ধতি চালু করা হচ্ছে।

সম্পর্কিত খবর