down of head

মাত্র ৩০ পয়সায় শ্রমিকদের স্বাস্থ্য বীমা সুবিধায় যমুনা লাইফ

দৈনিক মাত্র ০.৩০ পয়সা প্রিমিয়ামে মোটর শ্রমিকদের জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা দিবে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড।

৩ মার্চ জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম হলে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর সাথে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে গোষ্ঠী বীমা চুক্তি হয়।

এই চুক্তির আওতায় দৈনিক মাত্র ০.৩০ পয়সা প্রিমিয়ামে বগুড়া জেলার ২২ হাজার পরিবহন শ্রমিক বীমা নিরাপত্তা পাবেন। পরিবহন শ্রমিক গণের সাধারণ মৃত্যুতে ৫০,০০০/- টাকা, দুর্ঘটনা মৃত্যুতে ১ লক্ষ টাকা ও হাসপাতালে চিকিৎসাজনিত খরচ বার্ষিক ৫০০০/- টাকা প্রাপ্য হবেন।

চুক্তিতে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষে সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক  সৈয়দ কবীর আহমেদ মিঠু স্বাক্ষর করেন।

সভায় উপস্থিত ছিলেন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান বদরুল আলম খান ও বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন গ্রুপ ইনসিওরেন্স বিভাগের ইনচার্জ  মোঃ হারুনুর রশিদ ও বগুড়া সার্ভিস সেন্টার ইনচার্জ জেনারেল ম্যানেজার মোঃ মোশফিকুর রহমান কাজল, ডিজিএম আতিয়া বানু ও বিএম হ্যাপি আকতার এবং কোম্পানির বিভাগীয় ইনচার্জবৃন্দ।

সম্পর্কিত খবর