শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এসব নিয়ে এখনো ভাবিনি : হৃদয় খান

সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলে সংগীতশিল্পী হৃদয় খান প্রকাশ করেছেন ‘ভালো লাগে না’ গানের অ্যাকুস্টিক ভার্সন। যা ইতোমধ্যেই শ্রোতাদের মন জয় করেছে। আগে থেকেই গানটির নতুন সংগীতায়োজন প্রকাশ করার পরিকল্পনা ছিল হৃদয় খানের।

তার ভাষ্য, ‘প্রথম যখন গানটি রেকর্ড করি, সেসময় এর অ্যাকুস্টিক ভার্সন প্রকাশের তেমন একটা পরিকল্পনা ছিল না। কিন্তু তারপরও একটি অ্যাকুস্টিক ভার্সন তৈরি করে রেখেছিলাম। আমরা যারা সংগীত নিয়ে মেতে থাকি, তারা নিজেদের সৃষ্টি নিয়ে কাটাছেঁড়া করতেই থাকি। নানা ধরনের নিরীক্ষার কথাও মাথায় আসে। সেজন্যই এর দুটি ভার্সন তৈরি করা।’

আপনার জনপ্রিয় গানগুলোও কী নতুন সংগীতে প্রকাশের পরিকল্পনা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব নিয়ে এখনো ভাবিনি। তবে শ্রোতারা চাইলে অবশ্যই করবো।’

নতুন গানের খবর কি? উত্তরে হৃদয় বলেন, ‘কাজ থেমে নেই, চলছে। করোনার সময়ও বসে ছিলাম না। অনেকগুলো নতুন গান তৈরি করেছি। যা এখনো প্রকাশ করা হয়নি। আশা করি, সামনে নতুন অনেক গানই আসবে। তবে কোন গান কবে প্রকাশ হবে, তা এখনো ঠিক করিনি।’

গানের পাশাপাশি নির্মাতা হিসেবেও আপনাকে দেখা গেছে। নতুন কিছু নির্মাণের পরিকল্পনা কি করছেন? জানতে চাইলে হৃদয় বলেন, ‘করোনার কারণে তো ঘর থেকে বের হতে পারিনি। তাই অনেক কাজ করা হয়নি। নিজের গানগুলোর ভিডিও নির্মাণ করবো, এরপর তা প্রকাশ হবে আমার ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও নির্মাণের পাশাপাশি নতুন কিছু করার ভাবনাও আছে। সব চূড়ান্ত হলে জানাবো।’

সম্পর্কিত খবর