শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

ভারত থেকে আসলো পেঁয়াজ, কমলো দাম

শারদীয় দুর্গাপূজার বন্ধ শেষে ছয় দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল রবিবার আমদানি-রফতানি চালু হয়েছে। সেই সঙ্গে ভারত থেকে পুনরায় শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।

আমদানি চালুর পর থেকে পেঁয়াজের দাম কেজিতে ১২ টাকা কমেছে। বন্ধের আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কমে ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরের পাইকাররা।

হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা মিরাজুল ইসলাম ও সিরাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, পূঁজার বন্ধের আগে বন্দর থেকে পেঁয়াজ কিনে কিনেছি ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। বন্ধের পর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দাম কমেছে। দাম কমায় আমাদের বেশ সুবিধা হয়েছে।

হিলি বন্দরের আমদানিকারক মাহফুজার রহমান ও পেয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজার বন্ধ শেষে বন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

তারা বলছেন, সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় পেঁয়াজের দাম কমার মূল কারণ। এতে কেজিপ্রতি ২ টাকার মতো শুল্ক কমেছে। এর ওপর মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে। তুলনামূলক পেঁয়াজের দাম কম রয়েছে। বাজারে এর চাহিদাও রয়েছে। দেশি পেঁয়াজের দাম কমে ৪৫ থেকে ৫০ টাকায় নেমেছে। তবে সামনে নতুন পাতা পেঁয়াজ উঠবে। তখন দাম আরও কমবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্ধের পর রবিবার বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। বন্দর দিয়ে অন্যান্য পন্যের পাশাপাশি পেঁয়াজও আমদানি হচ্ছে। গতকল বন্দর দিয়ে ১৭টি ট্রাকে ৪৭৪ টন পেঁয়াজ আসে।

 

সম্পর্কিত খবর