শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রিয় খেলোয়াড় বলে কথা, এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার: চঞ্চল চৌধুরী

চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬ আসর। বিশ্বজুড়েই এখন ফুটবলের আমেজ। সে আমেজে মাতোয়ারা সবাই। বিনোদন জগতের তারকারাও সরব বিশ্বকাপ নিয়ে। তারাও মেতে আছেন। ম্যাচের নানা বিষয় নিয়ে কথা বলছেন, প্রিয় খেলোয়াড়ের বন্দনা করছেন।

সেই উন্মাদনায় থেমে নেই ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরীও। তবে একধাপ এগিয়ে অভিনেতা। ফুটবল মোহে রোমাঞ্চিত চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার পাড়ভক্ত। শরীরে আর্জেন্টিনার জার্সি। শুধু তাই নয়, এঁকে ফেললেন প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে। মেসির স্কেচ এঁকে সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন এ অভিনেতা।

যদিও বাংলাদেশ এ বৈশ্বিক আসরে এখনো অবধি অংশ নিতে পারেনি।তবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে জমজমাট এ ফুটবলপ্রেমীরা।

চঞ্চল চৌধুরী অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতে সিদ্ধহস্ত। এ জনপ্রিয় অভিনেতা প্রায়ই প্রিয়জনদের ছবি এঁকে থাকেন। এবং সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন। এর আগে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেককেই ডিজিটাল তুলিতে এঁকেছেন চঞ্চল চৌধুরী।

আজ (২০ জুন) দুপুরে সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে মেসির স্কেচ পোস্ট করেছেন এ অভিনেতা। নিখুঁত সেই স্কেচে মেসির চুল, দাড়ি ও চোখের সঙ্গে ফুটে উঠেছে মুখের হাসি। সেই ছবিটি পোস্ট করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন— আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসিভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।

চঞ্চল চৌধুরীর আঁকা মেসির ছবি দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরাও। মাত্র এক ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে সাড়ে ৫ হাজারেরও বেশি। দুই শতাধিক মন্তব্যেও মিলেছে প্রশংসার ফুলঝুরি।

এক নেটিজেন লিখেছেন— আপনি দুই বাংলার একজন খ্যাতনামা অভিনেতা। এর পাশাপাশি একজন প্রতিভাবান অঙ্কনশিল্পী এবং অসাধারণ কণ্ঠশিল্পীও। আপনার বহুমুখী প্রতিভা সত্যিই প্রশংসনীয়। আরেক নেটিজেন লিখেছেন— মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে সেরা।

সম্পর্কিত খবর