২৬তম এজিএম করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

আজ সকাল ১১.০০ ঘটিকায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ। এছাড়া সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মো: মোস্তফা কামাল এফসিএ, নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান জনাব খোরশেদ আলম খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম, উদ্যোক্তা পরিচালক জনাব এমাদাদুল হক চৌধুরী, জনাব মো: আবুল হাসেম, জনাব এবিএম কায়কোবাদ, জনাব মো: ইকবাল হোসেন, পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক, জনাব মাহমুদ আলী খান, জনাব জিয়া উদ্দিন পোদ্দার, জনাব মো: সাইফুল ইসলাম, উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাব আনোয়ার হোসেন খান, স্ট্যাচুটরি অডিটর আর্টিসান এর পার্টনার জনাব এএফএম আলমগীর এফসিএ, ইনডিপেনডেন্ট স্কুটিনাইজার জনাব মো: আবুল কাশেম মজুমদার এফসিএ, পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ, হাইসফ্ট কর্পোরেশন এর সিইও জনাব মো: আশরাফুল হক, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ সেলিম, চীফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ মামুনুল ইসলামসহ ১২৪ জন শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় (১) ২০২৫ সালের ডাইরেক্টরস রিপোর্ট, অডিটেড একাউন্টস, অডিটরস রিপোর্ট, (২) ২০২৫ সালের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড, (৩) কোম্পানীর স্বতন্ত্র পরিচালক হিসবে জনাব মো: মোস্তফা কামাল এফসিএ ও অ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন এর নিয়োগ, (৪) ২০২৬ সালের জন্য স্ট্যাচুটরি অডিটর হিসেবে ফেমস এন্ড আর, চার্টার্ড একাউন্ট্যান্ট এর নিয়োগ (৫) ২০২৬ সালের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্পোরেট গভর্ন্যান্স গাইডলাইনস এর কমপ্লেইন্স অডিটর হিসেবে জেসমিন এন্ড অ্যাসোসিয়েটস, চার্টার্ড সেক্রেটারীজ এর নিয়োগ অনুমোদিত হয়।

মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন বিষয়ের উপর উপদেশ ও পরামর্শ দেয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডারদের উপদেশ এবং পরামর্শ বাস্তবায়নেরও আশ্বাস প্রদান করেন।

কোম্পানী সেক্রেটারী জনাব মোহাম্মদ শাহীন মিয়া বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন।

সম্পর্কিত খবর