প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন, আপনার জীবন বদলে ফেলুন
প্রতিদিন ১০ হাজার পা হাঁটা কি সম্ভব? শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ১০ হাজার পা হাঁটার লক্ষ্য পূরণ করার জন্য বলিউড অভিনেত্রী নিকিতা দত্তের পাঁচটি কৌশল ফলো করুন। দারুণ কার্যকরী। আপনার জীবন বদলে যাবে। নিজের ব্যস্ত রুটিন থেকে সময় বের করে নিন। নিজেকে ফিট রাখুন। আর আপনার শরীরকে ফিট রাখতে এই সহজ অভ্যাসগুলো নিয়মিত মেনে চলুন, আপনার জীবন বদলে যাবে।
যদিও এই ব্যস্ত জীবনে নিয়মিত শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা খুব কঠিন। তাই এখন অনেকেই সহজ কিছু অভ্যাসের ওপর ভরসা করছেন। এর মধ্যে অন্যতম হলো হাঁটা।
শরীরচর্চা আর ফিট থাকা মানেই কেবল জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটানো নয়। এতে রয়েছে আরও নানা উপায়। এখন অনেকেই সহজ কিছু অভ্যাসের ওপর নির্ভর করে। তেমনি অভিনেত্রী নিকিতা দত্তও হেঁটেই নিজেকে সুস্থ রাখেন। এর জন্যতাকে দিনে ১০ হাজার পা হাঁটতে হয়। যদিও এ কাজ বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। তারপরও নিকিতা সেই লক্ষ্যভেদে কিছু কৌশল প্রয়োগ করেন, যা আপনিও অনুসরণ করতে পারেন।
চলুন জেনে নেওয়া যাক, নিকিতার দিনে ১০ হাজার পা হাঁটার কৌশল—
প্রথমত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ১০ মিনিট হেঁটে নেন নিকিতা। সঙ্গে সঙ্গে ‘অয়েল পুলিং’-এর কাজটিও সেরে নেন তিনি। অর্থাৎ মুখে তেল নিয়ে কুলকুচি করতে করতে হাঁটার প্রথম ধাপ শেষ করে ফেলেন এ অভিনেত্রী।
দ্বিতীয়ত প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ ও নৈশভোজ — তিন বার খাওয়ার পরেই ১০-১৫ মিনিট হাঁটেন নিকিতা। তাতে যেমন হজমের কাজটিও সারা হয়ে যায়, এর পাশাপাশি ১০ হাজার পা হাঁটার উদ্দেশ্য পূরণ করতেও সুবিধা হয়।
তৃতীয়ত ফোনে কথা বলার সময়ে হাঁটেন নিকিতা। অর্থাৎ মাঝেমধ্যেই শরীর সচল থাকে তার।
চতুর্থত প্রতিদিন বাড়ি পরিষ্কার ও হাটবাজার করে থাকেন অভিনেত্রী। কারণ বাড়ি পরিষ্কার, বাজারহাট ইত্যাদি কাজ নিজে করে নিলে শরীর অনেকটা সুস্থ থাকে। আর তাতে হাঁটার কাজও হয়ে যায় তাতে।
পঞ্চমত অল্প সময় পেলেই চার-পাঁচতলা সিঁড়ি ভাঙার চেষ্টা করেন নিকিতা। আর তাতে ১০ হাজার পা হাটার কাজটির সমাপ্তি ঘটে।
যে উপকার পাওয়া যাবে
# ১০ হাজার পা হাঁটার লক্ষ্যভেদ হয়
# শরীর সক্রিয় থাকে
# ক্যালোরি খরচ বাড়ে
# হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে
# মানসিক চাপ কমে
# দীর্ঘ ক্ষণ বসে থাকার ক্ষতি কিছুটা পূরণ হয়


