শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যুব উৎসব সাউফেস্টে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

তামশিরুল হক ইরফান, এসইইউ প্রতিনিধি :

দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক উৎসব ১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি অফ ফেস্টিভালস (১৩তম সাউফেস্ট-২০২০) – এ অংশগ্রহণ করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) একদল শিক্ষার্থী।

২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ভারতের হরিয়ানা প্রদেশের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে এবারের আসর অনুষ্ঠিত হয়। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন (এআইইউ) এই উৎসবের আয়োজন করে।

সাউফেস্টে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় দলকে সার্টিফিকেট, স্বর্ণপদক এবং স্মারক দেয়া হয়।

উৎসবে অনুষ্ঠিত কর্মকাণ্ডের মধ্যে- পোস্টার মেকিং, লাইট ভোকাল, মাইম, ফোক অর্কেস্ট্রা, ফোক ডান্স, এলোকিউশন, বিতর্ক, ক্লে মডেলিং, ক্লাসিক্যাল নৃত্য এবং সেমিনার অন্যতম।

এসইইউ শিক্ষার্থী,  শাখাওয়াত হোসেন ও বিধান চন্দ্র দে ফোক ডান্স এবং ক্লে মডেলিংয়ে এবং মেজবাউর রহমান মিজু বিতর্ক ও এলোকিউশনে অংশ নেন। এছাড়া ইয়াছিন আরাফাত গান পরিবেশন করেন। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলংকা এবং মরিশাস থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী এই উৎসবে অংশ নেন।

দক্ষিণ-এশীয় দেশগুলোর মধ্যে শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদার করা সাউফেস্টের মূল উদ্দেশ্য।

‘দেশের বাহিরে এত বড় একটি অনুষ্ঠানে পুরুস্কার অর্জন করতে পেরে আমরা আনন্দিত’ এমনটি জানিয়েছেন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

 

সম্পর্কিত খবর