down of head

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে: বি এম শওকত আলী

বঙ্গবন্ধু বীমা সেবায় নিয়োজিত ছিলেন। এটা বীমা খাতের জন্য গর্ব এবং অহংকারের বিষয়। বঙ্গবন্ধু যে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করেছিলেন, তার সে স্বপ্নকে এগিয়ে নিতে সবাইকে সততার সাথে কাজ করতে হবে।

সোমবার ফেনী জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী সভাপতির বক্তব্যে এ কথা বলেছেন।

আগামী পহেলা মার্চ যথাযথভাবে জাতীয় বীমা দিবস পালনের জন্য ফেনীতে প্রস্তুতি সভা করে দেশের প্রথম শ্রেনীর জীবন বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

 

জাতীয় বীমা দিবস পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলার জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান।

বীমা দিবস যথাযথ পালনে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক জাতীয় বীমা দিবস পালনে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান। মো: ওয়াহিদুজ্জামান বলেন, জনগনের জীবন ও সম্পদের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হয়ে শৃংখ্লতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সভায় কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর