পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জিনান মাহমুদ :

জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী বীমা মেলায় দেশের প্রথম শ্রেণীর বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বীমা কোম্পানির প্রতি মানুষের আস্থা বাড়ানোর বিষয়ে তাগিদ দেন প্রধানমন্ত্রী।

রোববার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর স্টল পরিদর্শন করেন।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)’র চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব বেগম ফরিদুর নাহার লাইলি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

এছাড়াও বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, উপদেষ্টা ও মূখ্য নির্বাহী কর্মকর্তাসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য, পরিচালক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্টল পরিদর্শন করেন।

বীমা মেলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর স্টল ঘিরে বীমা প্রতিনিধি এবং দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিলো লক্ষণীয়। প্রতিষ্ঠানের কর্মকর্তারা দিনব্যাপী সাধারণ জনগনকে বীমা সম্পর্কে অবহিত করেন।

সম্পর্কিত খবর