শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অবশেষে ১৩ বছরের অভিমান ভাঙল শুভশ্রীর

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফের বহু সিনেমায় কাজ করেছে তিনি। তবে মাঝে ব্যক্তিগত সমস্যা ও সম্পর্কে উথালপাথালের কারণে এসভিএফের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন শুভশ্রী। এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন টালি ইন্ডাস্ট্রির সকলেই।

অবশেষে এসভিএফের সঙ্গে ১৩ বছরের সেই মান অভিমান মিটল শুভশ্রীর। অবশেষে মানা-অভিমান ভেঙে এই প্রযোজনা সংস্থা থেকে একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দিলেন শুভশ্রী। প্রথম সিনেমাটির নির্মাতা অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী। এই সিনেমায় শুভশ্রী ছাড়া আরও অভিনয় করবেন— অনসূয়া মজুমদার, মিঠুন চক্রবর্তী থেকে শুরু সোহিনী সেনগুপ্তরা।

অন্যদিকে দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করবেন দেবালয় ভট্টাচার্য। এই নির্মাতার ‘ইন্দুবালা ভাতের হোটেল’র মাধ্যমেই ওটিটি দুনিয়ায় পা রেখেছিলেন শুভশ্রী। তাদের সম্পর্কের শীতলতা মিটেছে আগেই। এখন এটাই দেখার পালা, আগামী দিনে নতুন সিনেমাগুলো কতটা সফলতা বয়ে আনে বক্সঅফিসে।

প্রসঙ্গত, গেল বছর নভেম্বরে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী। বর্তমানে রাজের পরিচালনায় ‘বাবলি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। একই সঙ্গে সামলাচ্ছেন সংসার ও কাজ।

সম্পর্কিত খবর