জামিন পেলেন মেজর হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ কারামুক্ত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। কারাফটকে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। এর আগে সকালে রাজধানীর গুলশান থানার নাশকতা মামলায় বিচারিক আদালতে জামিন পান মেজর হাফিজ।

মঙ্গলবার হাফিজ উদ্দিন এ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

গত ১৪ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসার জন্য এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন মেজর হাফিজ। ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ডিসেম্বর আদালত তাঁর ২১ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে গত ৩ মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

সম্পর্কিত খবর