শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ব্র্যান্ড প্রমোটার বারিশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

তরুণ প্রজন্মের নৃত্যশিল্পী, মডেল ও উপস্থাপিকা বারিশ হক। জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে মেলে ধরছেন শোবিজে। পরিচিতিও পেয়েছেন বেশ। প্রতিনিয়ত নিজেকে তৈরি করছেন নতুন রুপে। সম্প্রতি এই ব্র্যান্ড প্রমোটারের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। বারিশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ইতোমধ্যে ভোক্তা অধিদপ্তরে অভিযোগও করেছেন এক নারী উদ্যোক্তা।

টাকা নিয়ে কাজ না করা, একাধিকবার সময় পরিবর্তন ও কাজ না করে টাকা কেটে রাখার অভিযোগ এনে নারী উদ্যোক্তা নামিরা আরমিন বলেন, আমি একটি পেজে লাইভের জন্য বারিশকে চুক্তিবদ্ধ করি। শুরু দিকে ঠিকভাবে কাজ করলেও পরবর্তীতে তিনি চুক্তি অনুযায়ী কাজ করেননি। পর পর বেশ কয়েকটি লাইভের সময় পরিবর্তন করায় আমি যখন বলি এভাবে করলে আমার ক্ষতি হয়ে যাবে তখন সে আর লাইভ করবে না বলে জানিয়ে দেন। আর দশ হাজার টাকা কেটে রাখেন।

এদিকে বিষয়টি নিয়ে বারিশ হক জানান, তাকে ব্যবহার করে ভাইরাল হতেই এমনটি করেছে সেই নারী উদ্যোক্তা।

এদিকে কিছুদিন আগে নিয়মবিধি উপেক্ষা করে সক্রিয়ভাবে নিজের স্যোশাল মিডিয়ায় অনলাইন জুয়ার প্রচারের অভিযোগ উঠে বারিশ হকের বিরুদ্ধে। মূলত ফেসবুককেন্দ্রীক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারকাজ করে থাকেন বারিশ হক। তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১২ লাখের বেশি অনুসারী রয়েছে। সেই পেজ থেকে বিগত সময় ‘সিটিবিডি২০’ নামে একটি জুয়ার সাইটের প্রচারণা করেন বারিশ বলে জানা গিয়েছে।

সম্পর্কিত খবর