শিরোনাম
পতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও
down of head

নির্বাচনে হারলে ক্ষমতা হস্তান্তর করব: রাজ্জাক

‘দেশে আগুন, ভাঙচুরের মাধ্যমে কোনো নির্বাচন হবে না, সরকারও পতন হবে না। সরকার পতন হলে সেটি হবে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে আমরা যদি হেরে যাই তাহলে ক্ষমতা হস্তান্তর করব।’

রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে শনিবার এক সেমিনারে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।

‘বছরব্যাপী পুষ্টিকর ও উচ্চমূল্যের ফল উৎপাদন শীর্ষক’ সেমিনারে মন্ত্রী রাজ্জাক বলেন, খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। দেশে কোনো হাহাকার নেই। কিছু জিনিসের দাম হয়ত বেড়েছে। এটা ব্যবসায়ীদের কৃত্রিম সংকটের জন্য হয়েছে। আমরা সেটি নিয়ন্ত্রণে চাল আমদানির অনুমতি দিয়েছি।

তিনি বলেন, সারা বছর ফল উৎপাদনকে কীভাবে আরও ব্যাপক আকারে করা যায় সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। বছরব্যাপী ফল উৎপাদন করে কীভাবে সুষ্ঠু উপায়ে সেগুলো বাজারজাত এবং সংরক্ষণ করা যায় সে চেষ্টা করা হবে।

পরে সেমিনারে কৃষিতে বিশেষ অবদান রাখায় সুপ্রিম সিডস নামক একটি প্রতিষ্ঠানকে কৃষিমন্ত্রী স্বর্ণপদক তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচারের (বিএএজি) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. লুৎফর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ।

সেমিনারে সভাপতিত্বে করেন বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচারের (বিএএজি) সভাপতি ও ইমিরেটাস সাইনটিস্ট ড. কাজী মোস্তফা এম বদরুদ্দোজা।

সম্পর্কিত খবর