সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৬টি শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনে বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১০৭৭ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২১১৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯২০ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৬টি কোম্পানির, বিপরীতে ১৭৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
