৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির লেনদেন বুধবার বন্ধ থাকবে।কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিলকো ফার্মাসিটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, ফার্মা এইডস, মেঘনা পেট্রোলিয়াম, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) ও বাটা সু কোম্পানি (বাংলাদেশ)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানি ৯টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৯টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৯টি। বৃহস্পতিবার কোম্পানি ৯টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
