শিরোনাম
icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক
down of head

মালিকপক্ষ ১৫,৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে দিনভর প্রায় ১০ ঘণ্টা আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড। মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি।

তবে নিজের আগের প্রস্তাব সংশোধন করে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিকরা। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করা হলেও খোঁজ নিয়ে জানা গেছে, তারা ১৫ হাজার ৮০০ টাকার অবস্থানে রয়েছে।
দুই পক্ষের প্রস্তাব সংশোধনের পর আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসবে বোর্ড। সংশ্লিষ্টরা ন্যূনতম মজুরি নির্ধারণে দ্রুত সিদ্ধান্তের দাবি জানিয়েছে।

দ্রুত সমাধানে শিল্প খাতে স্থিতিশীলতা ফিরবে বলে মনে করেন তারা।
জানা যায়, গতকাল বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করে। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা প্রস্তাব করেছিল। কয়েক দফা আলোচনার পর পোশাকশিল্প মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই তাদের প্রস্তাব সংশোধন করে।

শ্রমিকপক্ষের সংশোধিত ন্যূনতম মজুরি প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা।
দুটি প্রস্তাব নিয়েই আলোচনা চলমান আছে। আজকের বৈঠকে উভয় পক্ষ একটি নির্দিষ্ট অঙ্কে পৌঁছাতে পারে বলে মনে করছেন বোর্ড সদস্যরা।

আজ (মঙ্গলবার) দুপুর ২টায় চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের দাখিল করা মজুরি প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামোর সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে। সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

সম্পর্কিত খবর