শিরোনাম
icon বিসিকের ৩ কোটি টাকার প্লট দুর্নীতি, ফাঁসলেন ৫ আমলা icon পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি icon এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ icon বাণিজ্য ও বিনিয়োগে নিয়ন্ত্রক বাধা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স icon ৪ জানুয়ারি থেকে শেয়ারবাজারে টি+১ চালু icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon বীকন ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon আমান ফিডের ক্রেডিট রেটিং প্রকাশ icon বে লিজিংয়ের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ icon ইউসিবিএল কেলেঙ্কারি: জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড icon ৭ দিনে ৭ বার কমল স্বর্ণের দাম icon সূচকের পতনে দুই ঘন্টায় লেনদেন ৩২০ কোটি টাকার icon নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী icon নিষেধাজ্ঞা অমান্য করে বিও হিসাবে শেয়ার স্থানান্তর icon লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান icon বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি icon ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৭ icon ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ icon ছয় দফায় কমল সোনার দাম icon ন্যাশনাল লাইফ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির চুক্তি নবায়ন
down of head

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রাখা গাড়িটিতে এ হামলার ঘটনা ঘটে। অটোরিকশাযোগে আসা মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর উদ্যোগ নেন, তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।

এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।

তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

বিবৃতিতে পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান দলের শীর্ষ এই দুই নেতা।

সম্পর্কিত খবর