শিরোনাম
icon বিসিকের ৩ কোটি টাকার প্লট দুর্নীতি, ফাঁসলেন ৫ আমলা icon পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি icon এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ icon বাণিজ্য ও বিনিয়োগে নিয়ন্ত্রক বাধা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স icon ৪ জানুয়ারি থেকে শেয়ারবাজারে টি+১ চালু icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon বীকন ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon আমান ফিডের ক্রেডিট রেটিং প্রকাশ icon বে লিজিংয়ের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ icon ইউসিবিএল কেলেঙ্কারি: জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড icon ৭ দিনে ৭ বার কমল স্বর্ণের দাম icon সূচকের পতনে দুই ঘন্টায় লেনদেন ৩২০ কোটি টাকার icon নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী icon নিষেধাজ্ঞা অমান্য করে বিও হিসাবে শেয়ার স্থানান্তর icon লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান icon বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি icon ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৭ icon ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ icon ছয় দফায় কমল সোনার দাম icon ন্যাশনাল লাইফ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির চুক্তি নবায়ন
down of head

বাণিজ্য ও বিনিয়োগে নিয়ন্ত্রক বাধা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান

বাংলাদেশের বাজারে মার্কিন খাদ্য ও কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে বারবার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে জ্বালানি সরঞ্জামের মানদণ্ড ও শুল্কব্যবস্থা আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রাষ্ট্রদূতের মতে, এসব নিয়ন্ত্রক বাধা ব্যবসার ব্যয় বাড়ানোর পাশাপাশি ভোক্তাদের পছন্দের সুযোগও সীমিত করছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) আওতায় এসব বাধা দূর করার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যেসব খাদ্য ও কৃষিপণ্য ইতোমধ্যে নিরাপদ হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেগুলো বাংলাদেশে আমদানির ক্ষেত্রেও বারবার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হয়। এ ধরনের প্রক্রিয়া অশুল্ক বাণিজ্য বাধা হিসেবে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন কোনো পণ্য রপ্তানি করি না, যা নিজেরা খেতে চাই না।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ঐতিহাসিকভাবে এসব অশুল্ক বাধা মার্কিন পণ্য রপ্তানির পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী ও ভোক্তাদের পছন্দের সুযোগ সীমিত করেছে। এর ফলে প্রতিদিন ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে, ভোক্তাদের পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং বাজারে প্রকৃত প্রতিযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) এসব বাধা কমানোর সুযোগ তৈরি করেছে বলে জানান ক্রিস্টেনসেন। তার মতে, চুক্তিটির লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশকে আরও আকর্ষণীয় ও গতিশীল অর্থনীতিতে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে স্বচ্ছ শুল্কব্যবস্থা, ব্যবসায়িক নিয়মকানুনের স্বচ্ছতা, নীতিনির্ধারণে পূর্বানুমানযোগ্যতা এবং শ্রম ও বিজ্ঞানের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।

জ্বালানি সরঞ্জামের মানদণ্ড ও শুল্ক প্রক্রিয়া আধুনিকায়নের বিষয়টিও এআরটির আওতাভুক্ত বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করবে এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে ক্রিস্টেনসেন বলেন, দেশটি এখন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) বিনিয়োগের জন্য যোগ্যতা অর্জন করেছে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করে।

ডিএফসির মাধ্যমে বাংলাদেশে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং সম্ভাব্যতা সমীক্ষার সুযোগ তৈরি হবে বলে জানান তিনি। তবে এই সংস্থার অর্থায়ন প্রচলিত উন্নয়ন ব্যাংকের ঋণের মতো নয় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রকল্পের কৌশলগত ও অর্থনৈতিক ফলাফল এবং ব্যবসায়িক যৌক্তিকতা বিবেচনা করেই অর্থায়ন দেওয়া হবে। বিশ্বজুড়ে প্রতিযোগিতার ভিত্তিতে প্রকল্প বাছাই করা হয়। ফলে কেবল সবচেয়ে উপযুক্ত প্রকল্পগুলোই ডিএফসির অর্থায়ন পাবে।

জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগের আগ্রহের কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, গত মে মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর জন্য সরকার-টু-সরকার ভিত্তিতে কাজের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর কার্যক্রম তুলে ধরে ক্রিস্টেনসেন বলেন, শেভরন বাংলাদেশের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী এবং দেশের জাতীয় গ্যাস উৎপাদনের অর্ধেকের বেশি সরবরাহ করে। যুক্তরাষ্ট্রের হিউস্টনভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি বাংলাদেশের দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) পরিচালনা করছে। এ ছাড়া জিই ভারনোভা দেশের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করছে।

তিনি আরও বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য জ্বালানি উৎসে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

সবশেষে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে আইবিএফবিসহ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

সম্পর্কিত খবর