শিরোনাম
icon বিসিকের ৩ কোটি টাকার প্লট দুর্নীতি, ফাঁসলেন ৫ আমলা icon পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি icon এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ icon বাণিজ্য ও বিনিয়োগে নিয়ন্ত্রক বাধা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স icon ৪ জানুয়ারি থেকে শেয়ারবাজারে টি+১ চালু icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon বীকন ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon আমান ফিডের ক্রেডিট রেটিং প্রকাশ icon বে লিজিংয়ের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ icon ইউসিবিএল কেলেঙ্কারি: জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড icon ৭ দিনে ৭ বার কমল স্বর্ণের দাম icon সূচকের পতনে দুই ঘন্টায় লেনদেন ৩২০ কোটি টাকার icon নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী icon নিষেধাজ্ঞা অমান্য করে বিও হিসাবে শেয়ার স্থানান্তর icon লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান icon বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি icon ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৭ icon ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ icon ছয় দফায় কমল সোনার দাম icon ন্যাশনাল লাইফ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির চুক্তি নবায়ন
down of head

৭ দিনে ৭ বার কমল স্বর্ণের দাম

কয়েক দিনের ব্যবধানে টানা সপ্তমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গতকাল সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সব মিলিয়ে টানা সাত দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে, গতকাল রৌপ্যের দাম কমানো হলেও আজ তা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৩৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ২ হাজার ১০০ টাকা।

সম্পর্কিত খবর