শিরোনাম
icon ছয় দফায় কমল সোনার দাম icon গ্রুপ বীমা চুক্তি নবায়ন হলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির মধ্যে icon বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক icon ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১,৬৭৪ icon বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী icon দর বৃদ্ধির শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং icon দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon একনেকে ১৬ প্রকল্প অনুমোদিত icon ডিএমপির অভিযানে আরো আটক ৫৬৫ icon ৩৩ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ icon ১৯ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু icon সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৪০৭ কোটি টাকার icon পোশাক শ্রমিকের মজুরি বাড়ানোর প্রস্তাব সিপিডির icon দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর icon বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক icon মেঘনা আলমকে দুদকে তলব icon বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস icon গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন icon পিরোজপুরে ২ বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু icon বে-লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ফাতেমা জহির icon ১৬ দিনে রেমিট্যান্স ২৪ হাজার ৩৫৩ কোটি টাকা icon ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান
down of head

ছয় দফায় কমল সোনার দাম

বিশ্ববাজারে দরপতনের কারণে দেশে টানা ছয় দফা সোনার দাম কমেছে। চার দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে সোনা ও রুপা বিক্রি হচ্ছে। এর আগে ১৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। আর ৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ১৪ হাজার ২৮৮ টাকা।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৪৬৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর কার্যকরের আগে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সে হিসাবে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৩৮৩ টাকা। নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ছিল ৩ হাজার ৪৯৯ টাকা। সে হিসাবে ভরিতে দাম কমেছে ১১৬ টাকা।

সম্পর্কিত খবর