১৯ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির বৃহস্পতিবার শেয়ার লেনদেন চালু হবে। কোম্পানিগুলো হচ্ছে- জিল বাংলা সুগার মিলস্ , জাহিন স্পিনিং পিএলসি, স্টাইল ক্র্যাফট, সোনারগাঁ টেক্সটাইল, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড, শ্যামপুর সুগার মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, সায়হাম কটন মিলস, রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) , রহিমা ফুড ও প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বুধবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে কোম্পানি ১৯টি। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানি ১৯টির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।



