দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির শেয়ার দর ১৩ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ২৫ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, জেনারেশন নেক্সট ফ্যাশনস, দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।



