শিরোনাম
নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
down of head

‘বিএনপি মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়’

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের মানুষকে জিম্মি করে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চাইছে বিএনপি। ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে আগেও দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। যেহেতু বিএনপির জন্মই অবৈধ পন্থায়, তাই নির্বাচনের বদলে ভিন্ন পথে ক্ষমতায় যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। তবে ক্ষমতায় যেতে সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

শনিবার বিকালে শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় জেলে না থেকে বাসায় আছেন। আর বাংলাদেশের নাগরিকত্বহীন তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা দেশের মানুষের সঙ্গে সরাসরি প্রতারণা। শুধু তারেক রহমান নন, তার পরিবারের সব সদস্যই পাসপোর্ট স্যারেন্ডার করে বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন। এখন লন্ডনে কোম্পানি খুলে ব্যবসা পরিচালনা করছেন। ফলে তারা কীভাবে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃত্ব পরিচালনা করতে পারেন, তা কারও বোধগম্য নয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উন্নয়ন করেছি আমাদের যে সফলতা আছে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, তাহলে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল বা কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে পরাজিত করতে পারে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।

নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি বাদশা শেখ সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু প্রমুখ।

সম্পর্কিত খবর