শিরোনাম
পতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও
down of head

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, রক্ষা পেল ২৫ যাত্রী

কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে বাসচালকসহ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ফটিকছড়ি থেকে ফিরে আসা যাত্রীবাহী একটি মিনিবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে বাসের চালকসহ ২৫ জন বাস যাত্রী আহত হন। খবর পেয়ে দ্রুত উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টায় আল মদিনা-৩ পরিবহণ নামে একটি বাস ফটিকছড়ি মাইজভান্ডার শরীফ থেকে চট্টগ্রাম নগরীর উদ্দেশে আসছিল। পথিমধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যেতে চাইলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাসটির। ফলে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের চালকসহ ২৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রিফায়াত আরা পপি জানান, আহতদের মধ্যে চালক ওসমান ও যাত্রী রেনিংয়ের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আহত অন্যরা হলেন- কবির (৫৩), আরজু মিয়া (৫৪), শওকত হোসেন (৫৫), সঞ্জু মিয়া (৮০), মানিক মিয়া (৬৫), রফিকুল ইসলাম (৩১), দেওয়ান (৩৫), নিটু মিয়া (৪৫), আরজু (৫৪), খোকন ( ৪৮), বেলাল মিয়া (৪২) ও আমিনুর (৪৫)।

আহত কবির জানান, তারা ফটিকছড়ির মাইজভান্ডার দরবার থেকে জিয়ারত শেষে শহরের দিকে যাচ্ছিলেন। তারা সবাই কিশোরগঞ্জ জেলার জঙ্গলবাড়ি এলাকা থেকে জিয়ারতের উদ্দেশ্যে মাইজভান্ডারে এসেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গহিরা হাইওয়ে থানার ওসি কামরুল আজম জানান, দুর্ঘটনা কবলিত মিনিবাসটি তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর