শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে : গয়েশ্বর

জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (১৮ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাবেক বিএনপি নেতা নাজমুল হুদাকে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, আগে বিএনপি করলেও এখন বিএনপিকে গালাগাল করেন এবং শেখ হাসিনার প্রশংসা করেন। কিন্তু তার মেয়ে আবার বিএনপি করেন। এই দোহার-নবাবগঞ্জেই আছেন।

স্থানীয় নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্যকে ইঙ্গিত করে গয়েশ্বর চন্দ্র বলেন, তার জন্ম বাংলাদেশে নয়, পাকিস্তানে। মুক্তিযুদ্ধের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরাই এখন গণতন্ত্র ও দেশের মানুষকে মুক্ত করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত খবর