শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

ভারতে ৯০ শতাংশ করোনা বেড়েছে, মৃত্যু বেশি কেরালায়

ভারতে ব্যাপক মাত্রায় করোনাবৃদ্ধির খবর মিলেছে আজ। ভারতজুড়ে গতকাল রোববারের এক হাজার ১৫০ জনের পর আজ সোমবার ৮৯ দশমিক ৮ শতাংশ বেড়ে দুই হাজার ১৮৩ জনের করোনা শনাক্তের খবর জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ২১৪ জন করোনায় মারা গেছে। এর মধ্যে কেরালারই ২১২ জন। তবে ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যকার দিনগুলোতে ১৫০ জন করে মৃত্যুর তথ্য দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষ। পরে আদালতে আপিলের কারণে তা ৬২ জন বাড়িয়ে ২১২ জন করা হয়। কিন্তু ভারতজুড়ে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা কিছুটা কমেছে। আগেরদিন ছিল ১১ হাজার ৫৪২ জন। গতকাল তা ১১ হাজার ৫৪২ জন বলে জানা গেছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভারতে সাড়ে চার কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

দিল্লিতে করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছে এক হাজার ৫১৮ জন। গত ৩ মার্চের পর এটিই সর্বোচ্চ। ভারতের রাজধানী অঞ্চলে গত ১৫ দিনে ৫০০ শতাংশ সংক্রমণ বেড়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে।

ভারতের অনেক রাজ্যই মাস্ক পরাসহ সামাজিক দূরত্বের বিধিনিষেধ একেবারে তুলে নিয়েছে। এমন সময় করোনার সংক্রমণবৃদ্ধি দেশটির সরকারি কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।

সম্পর্কিত খবর