শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

কানাডায় মসজিদে তারাবির নামাজে গুলিবর্ষণ, আহত ৫

কানাডার টরন্টোতে একটি মসজিদে তারাবির নামাজে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে টরন্টোর স্কারবোরো জেলায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। খবর ডেইলি সাবাহর।

টরন্টো পুলিশের মুখপাত্র ডেভিড রিডজিক বলেন, শনিবার রাতে তারাবির সময় হঠাৎ চলন্ত গাড়ি থেকে দুর্বৃত্তরা মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়।

তবে এরা সংখ্যায় কতজন ছিল তা তিনি বলতে পারেননি। কেন তারা মসজিদে হামলা করেছে তাও পুলিশ জানতে পারেনি।

স্কারবোরো জেলার মুসলিম অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বার নাদিম শেখ জানিয়েছেন, মসজিদে এ ধরনের সস্ত্রাসী হামলায় স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর