শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

মৌরিশাসের সেলফি উসকে দিচ্ছে গুঞ্জন

একাধিক নারীর সঙ্গে প্রেমের গুঞ্জনে শিরোনাম হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এবার একই নারীর সঙ্গে গুঞ্জনে ফের শিরোনাম হলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবর, তিন বছর আগে রোমান্টিক ফ্লিক ‘লুকা চুপি’-তে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননকে । আবার তাঁরা জুটি বেঁধেছেন। সিনেমার নাম ‘শেহজাদা’।

সম্প্রতি নতুন অ্যাকশন-এন্টারটেইনারের জন্য মৌরিশাসে উড়াল দেন কার্তিক-কৃতি, ভক্তরা যাঁদের ভালোবেসে নাম দিয়েছিলেন ‘কারিতি’। ভক্তরা এখন যেন নিবিড়ভাবে বিশ্বাস করা শুরু করেছেন, তাঁরা আর শুধু অন-স্ক্রিন জুটি নন, অন্য রসায়ন আছে।

কেন এমন উসকানি? নায়িকার সঙ্গে একগুচ্ছ সেলফি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করে কার্তিক পরিচয় করিয়ে দিয়েছেন ‘কিউট’ এক নারীকে। আর বলাই বাহুল্য, সেই নারী কৃতি।

কার্তিক ও কৃতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, অজানা লোকেশনে দুজন গাড়িতে উল্লাস করছেন। এরপর থেকে আর থেমে নেই নেটিজেনরা।

মন্তব্য-ঘরে একজন বললেন, ‘ডেটিং শুরু করো, আমরা কিছু মনে করব না।’ অন্যজন লিখেছেন, ‘তোমরা দুজন একদম পারফেক্ট। নতুন বি-টাউন কাপল এলার্ট?’ মৌরিশাস থেকে ফিরে কার্তিক-কৃতির এই অন্তরঙ্গ শেয়ারিংকে এভাবেই নিচ্ছেন ভক্তরা।

সে যা-ই হোক, রোহিত ধাওয়ান পরিচালিত ‘শেহজাদা’ সিনেমায় কার্তিক-কৃতি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, রোনিত রায় ও শচীন খেরকার। এ বছরের ৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর