শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

মানিকছড়িতে আনারসবোঝাই জিপ উল্টে ২ কিশোর নিহত

খাগড়াছড়ির মানিকছড়িতে আনারসবোঝাই জিপ (চান্দের গাড়ি) উল্টে রাজু মারমা (১৫) ও উগ্যজাই মারমা (১৩) নামের দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাসাই মারমা (৩৫) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মানিকছড়ির হাতিমুড়া-ডলু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাজু মারমা ডেপুয়াপাড়ার চাইথোয়াই মারমার ছেলে ও উগ্যজাই মারমা হাতিমুড়া এলাকার হ্যাংলা মারমার ছেলে।

রাজু মারমা মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও উগ্যজাই মারমা ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাতিমৃড়া বাজারে আনারস নিয়ে আসার পথে হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলুপাড়া এলাকার একটি জিপ টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকবার উল্টে যায়। এসময় জিপে থাকা দুই কিশোর শ্রমিক ঘটনাস্থলে মারা যায়।

গুরুতর আহত রাসাই মারমা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর